| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধান শিক্ষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২০, ২০২৬ ইং | ১৭:১৩:৩৩:অপরাহ্ন  |  ৯৬৬ বার পঠিত
প্রধান শিক্ষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলার পুনট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। পরে হামলাকারীদের গ্রেপ্তার ও ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছে তারা।

বৃহস্পতিবার ( ২০ আগস্ট) সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা পুনট উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় তারা প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।

এর আগে, গত ১৯ আগস্ট সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হামলা, অকথ্য ভাষায় গালিগালাজ এবং বিদ্যালয়ের কয়েকজন নারী শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে।

ঘটনার পর শিক্ষার্থীদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া লিখিত অভিযোগে বলা হয়, হামলাকারীদের রাজনৈতিক বা সামাজিক পরিচয় যাই হোক না কেন, তাদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। শিক্ষার্থীরা অভিযোগে আরও জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে তারা ক্লাস বর্জনের কর্মসূচি দিতে বাধ্য হবে।

এদিকে, অভিযোগের অনুলিপি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও কালাই থানার অফিসার ইনচার্জের কাছেও দেওয়া হয়েছে।

এ বিষয়ে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, শিক্ষার্থীদের একটি অভিযোগ পাওয়া গেছে। দ্রুত তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪