| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাপাসিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে ২ লক্ষ টাকার বীমার চেক হস্তান্তর

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২০, ২০২৬ ইং | ২১:০৪:৫১:অপরাহ্ন  |  ৭৬৪ বার পঠিত
কাপাসিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে ২ লক্ষ টাকার বীমার চেক হস্তান্তর

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: অগ্নি বীমা ব্যবসায়ীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যবসায়ী তিল তিল করে তার ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে। অনেক সময় দেখা যায় হঠাৎ ব্যবসা প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনায় ব্যবসায়ী সর্বশাম্ত হয়ে যায়।

ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় অগ্নি কান্ডে। ব্যবসায়ীদের সঙ্গে ব্র্যাকের বাণিজ্যিক সম্পর্ক থাকার কারণে ব্যবসায়িদের নিরাপত্তায় ও ভবিষ্যৎ সুরক্ষায় তাদের বীমার আওতায় নিয়ে আসার জন্য বর্তমানে প্রতিটি লোনের বিপরিতে একটি নিরাপত্তা করে দিচ্ছেন।

গত ১২ ই জুলাই  কাপাসিয়া বাজারে অগ্নিকাণ্ড ৬টি দোকান পুড়ে যায়। এই ৬ দোকান মালিকের একজন সাব্বির মোল্লা ২ লক্ষ টাকায় একটি বীমা ৮৭০ টাকা দিয়ে করে রেখেছিলেন।

সাব্বির মোল্লার সেই বীমা দাবির টাকা আজ (২০ আগষ্ট) মডিউল কনভেনশন সেন্টারে আনুষ্ঠানিক ভাবে ব্র্যাক এবং সেনা ইন্সুরেন্স লি. এর যৌথ উদ্যোগে অগ্নিবিমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হক।

বক্তব্য রাখেন,মাইক্রো ফিনেন্স প্রোগ্রামের কনসালটেন্ট মেজর মোহাম্মদ মোসাদ্দেক হক,টিম  লিডার মো. রেজাউল করিম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, আর আই সেনা ইন্সুইরেন্স তাজুল ইসলাম,সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার -নুর আলম সিদ্দিকী (মাইক্রো ফাইনান্স দাবি পোগ্রাম), ব্র্যাক ডিস্ট্রিক্ট  কোঅর্ডিনেটর,মোহাম্মদ আবু জাফর রিজিওনাল ম্যানেজার, মোহাম্মদ তৌহিদ মিয়া (মাইক্রো ফাইন্যান্স প্রগতি), রিজিওনাল ম্যানেজার,আনোয়ার হোসেন (মাইক্রো ফাইন্যান্স দাবি পোগ্রাম), ডিভিশনাল সেক্টর স্পেশালিস্ট, কৃষিবিদ তানিয়া নাসরিন (কৃষি ও বীমা প্রোগ্রাম), এক্সটেনশন অফিসার, মো. শাহাদাত হোসেন (কৃষি ও বীমা প্রোগ্রাম)প্রমুখ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪