| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাউফলে সালিশ চলাকালীন প্রতিপক্ষের গাছ কাটা ও হুমকির অভিযোগ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২১, ২০২৬ ইং | ১৭:২০:৪০:অপরাহ্ন  |  ১৯৩৪ বার পঠিত
বাউফলে সালিশ চলাকালীন প্রতিপক্ষের গাছ কাটা ও হুমকির অভিযোগ

বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে গোয়ালিয়া বাঘা গ্রামের মৃত আবুল কাশেম আকনের ৫০ বছর আগের ভাগকৃত জমির রাস্তার পাশের অংশ নিয়ে বিরোধের জেরে গাছ কাটা, পিলার গাড়া ও হুমকি-ধামকির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। 

ভুক্তভোগী  জাকির হোসেন ও জহিরুল ইসলাম দুই ভাই  অভিযোগ করেন,  ১৮আগস্ট   সকালে গুলবাগ সিনিয়র মাদ্রাসার পাশে তার জায়গার রাস্তার পাশে প্রতিপক্ষরা জোরপূর্বক পিলার গাড়েন এবং গাছ লাগান।  জানতে পেরে জহিরুলর ও জাকির হোসেনের  স্ত্রী ও মা সেখানে গেলে তারা লাগানো গাছ ও পিলার তুলে ফেলেন। প্রায় ৫০ বছর আগে তার বাবা, চাচা ও ছোট চাচার মধ্যে জমি ভাগ হয়। তখন রাস্তা কাঁচা থাকায় তারা রাস্তার পাশের অংশ নেয়নি। এখন রাস্তা পাকা হওয়ায় প্রতিপক্ষরা ওই অংশ দাবি করছেন। বিষয়টি নিয়ে সালিশ চলমান থাকা অবস্থায় আব্দুল মজিদ আকন, মোহাম্মদ বাচ্চু আকন, মোহাম্মদ মামুন আকন ও মো. মোতাসিম বিল্লাহ তাদের কলা গাছ কেটে ফেলে। 

এ ঘটনায় আব্দুল মজিদ আকন, মোহাম্মদ বাচ্চু আকন, মোহাম্মদ মামুন আকন ও মো. মোতাসিম বিল্লাহর বিরুদ্ধে বাউফল থানায় লিখিত অভিযোগে দায় করা হয়েছে। ভুক্তভোগীরা ঘটনার ভিডিও করতে গেলে তা ডিলিট করার হুমকিও দেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়,  প্রতিপক্ষরা পূর্বে লাগানো কলাগাছসহ অন্যান্য গাছ কেটে ফেলেন এবং ভুক্তভোগীর মা ও  জাকির হোসেনের স্ত্রীকে বিভিন্নভাবে হুমকি-ধামকি ও মারধরের চেষ্টা করেন। এমনকি গায়ে হাত তোলার অভিযোগও রয়েছে। এ ব্যাপারে জাকির হোসেনের স্ত্রী  শিমুল আক্তার বাদী বাউফল থানা একটি অভিযোগ করা হয়েছে। তবে এ বিষয়ে প্রতিপক্ষের বক্তব্য  পাওয়া যায়নি। 

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪