| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালাইয়ে স্বামীর নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রীর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২২, ২০২৬ ইং | ০০:৩৪:৪৪:পূর্বাহ্ন  |  ৬০৮ বার পঠিত
কালাইয়ে স্বামীর নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রীর মৃত্যু

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে মারধরের ঘটনায় গুরুতর আহত মাসুদা বেগম (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় মেহেদী হাসান শাপলা (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত মাসুদা বেগম কালাই উপজেলার হারুঞ্জা সাহাপাড়া গ্রামের মৃত দিলবর মণ্ডলের মেয়ে। 

এর আগে গত ১৬ আগস্ট বেলা ১১টার দিকে একই গ্রামের মৃত  আব্দুস সামাদ এর ছেলে মেহেদী হাসান শাপলা লোহার রড ও প্লাস দিয়ে তাকে মারধর করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে মাসুদা গুরুতর আহত হন।

পরে স্বজনরা তাকে প্রথমে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের সহোদর ভাই মো. বশির উদ্দিন বাদী হয়ে আদালতে মামলা করেন। 

পুলিশ জানায়, মামলার আসামি মেহেদী হাসান শাপলাকে স্থানীয় গ্রামবাসী আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) দীপেন্দ্র নাথ সিংহ বলেন, মাসুদা বেগমকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় মেহেদী হাসান শাপলাকে গ্রেপ্তার করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় ভুক্তভোগীর মৃত্যু হওয়ায় মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তদন্তে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪