সিলেট প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্রাঙ্কলরী ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।
শনিবার (২২ আগস্ট) বেলা ২টায় ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ৷ নিহতদের মধ্যে একই পরিবারের ৩ জন (নিয়ামত আলী, তার স্ত্রী ও মেয়ে) এবং লালন মিয়া নামের আরও এক যুবক।
পুলিশ জানায়,শেরপুর থেকে সিলেটগামী একটি সিএনজিচালিত অটোরিকশা সাথে বিপরীত দিকে আসা তেলবাহী ট্রাঙ্কলরীর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় সিএনজিচালিত অটোরিকশা। স্থানীয়রা সাথে সাথে
অটোরিকশার চালকসহ ৭ যাত্রীকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
রিপোর্টার্স২৪/ঝুম