| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিড়ালের মৃত্যু হওয়ায় পশু চিকিৎসকের ওপর হামলা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৩, ২০২৬ ইং | ০৩:৪২:৪৩:পূর্বাহ্ন  |  ১১১ বার পঠিত
বিড়ালের মৃত্যু হওয়ায় পশু চিকিৎসকের ওপর হামলা

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে চিকিৎসাধীন অবস্থায় একটি পোষা বিড়ালের মৃত্যু ঘিরে ডা. আশিকুর রহমান নামে এক পশু চিকিৎসকের ওপর হামলা ও তার চেম্বারে ভাঙচুরের অভিযোগ উঠেছে।

জেলা স্কুলের পেছনে অবস্থিত একটি বেসরকারি পেট কেয়ার ক্লিনিকে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, বিড়ালটির মৃত্যুর পর মালিকপক্ষ ভুল চিকিৎসার অভিযোগ তুলে ক্লিনিকের ভেতরে হট্টগোল শুরু করে। একপর্যায়ে মালিকপক্ষের এক নারী কর্তব্যরত চিকিৎসক ডা. আশিকুর রহমানের ওপর শারীরিকভাবে হামলা চালান।

এ সময় ক্লিনিকের আসবাবপত্র ও বিভিন্ন চিকিৎসাসামগ্রী ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর স্থানীয় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিড়ালটির মৃত্যুর প্রকৃত কারণ এবং চিকিৎসকের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় সংশ্লিষ্টদের পক্ষ থেকে আইনগত কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা জানা যায়নি।

‎রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪