| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুন্দরগঞ্জের কাপাসিয়ায় এনসিপির কর্মী সভা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৩, ২০২৬ ইং | ০৩:৫২:০২:পূর্বাহ্ন  |  ১০৬ বার পঠিত
সুন্দরগঞ্জের কাপাসিয়ায় এনসিপির কর্মী সভা

গাইবান্ধা প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সুন্দরগঞ্জ উপজেলা শাখার অধীনে ১৫ নম্বর কাপাসিয়া ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) কাপাসিয়া ইউনিয়নের রাজারচরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় এনসিপির নেতাকর্মী ও সমর্থকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সভায় উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক আল-শাহাদাৎ জামান জিকো, সদস্য সচিব আশানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, জুলাই অভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বেলাল হোসেন বিপুল, যুগ্ম সদস্য সচিব মো. সুজন মিয়া, উপজেলা এনসিপির সদস্য মো. সাজু মিয়া, জহরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, এনসিপিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে। এ জন্য কাপাসিয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

এ সময় যোগ্য, সক্রিয় ও ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠনের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি সংগঠনের কার্যক্রম গতিশীল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, প্রতিটি ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম ছড়িয়ে দেওয়ার মাধ্যমে কাপাসিয়া ইউনিয়নে এনসিপির একটি শক্তিশালী ও সুসংগঠিত কাঠামো গড়ে তোলা হবে। সভায় উপস্থিত নেতাকর্মীরাও সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন।

‎রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪