| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাজিরায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৩, ২০২৬ ইং | ০৩:৫৭:৩৩:পূর্বাহ্ন  |  ৯৮ বার পঠিত
জাজিরায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

শরীয়তপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরের জাজিরায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বিকেলে জাজিরার দক্ষিণ ডুবলদিয়া আব্দুর রাজ্জাক হাই স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

জাজিরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ শাহ্ আলম আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ রুবেল বেপারীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাঈদ আহমেদ (আসলাম)।

বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমান মাদবর, জাজিরা উপজেলা বিএনপির সভাপতি বজলুর রশীদ শিকদার, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম ফরাজী, জাজিরা পৌরসভা বিএনপির সভাপতি মোঃ নজরুল কাজী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলম টিটু আকন, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কে. এম. কামরুজ্জামান মিলন এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল আকন।

অনুষ্ঠানটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন মোঃ লালন মাদবর, মোঃ সুরুজ হাওলাদার, মোঃ আরিফ মোল্লা, মোঃ মিজান টেপা, মোঃ রুবেল মৃধা, মোঃ সালাম বেপারী, মোঃ পারভেজ চাপলাশী ও মোঃ লুঃফর বেপারী।

এসময় আরও উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল নেতা কবির হোসেন, জুবায়ের আহমেদ রাজ, সাজিব মুন্সি, রাজ্জাক মাদবর, আমির হোসেন বেপারী, ইসমাইল কাজি, লিয়াকত মাদবর, মান্নান মাদবর, সফিক শেখ, জাহাঙ্গীর, আসলাম সরদার, মহিউদ্দিন সরদার, কবির হোসেন, তৌহিদুল মোল্লা, আলামিন আকন, প্রান্ত মোল্লা, ফারুক গোমস্তা, ইসরাফিল তালুকদার, সুলতান শেখ, জসিম চৌকিদার, মজিবর খালাসি, নেছার হাওলাদার, রাব্বি মাদবর, লিটন মোল্লা, খোকন মোল্লা সহ জাজিরা উপজেলা ও পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

‎রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪