| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামাতার কুঠারের আঘাতে শ্বাশুড়ি নিহত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৩, ২০২৬ ইং | ০৪:০৩:৪৮:পূর্বাহ্ন  |  ৮৬ বার পঠিত
জামাতার কুঠারের আঘাতে শ্বাশুড়ি নিহত

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে মেয়ের জামাইয়ের কুঠারের আঘাতে শ্বাশুড়ি নিহত হয়েছেন। নিহত শাশুড়ি সাহারা খাতুন (৫৮) উপজেলার চন্ডীগড় ইউনিয়নের ফুলপুর গ্রামের আব্দুল মোতালিবের স্ত্রী। এ সময় ঘাতক জামাইকে স্থানীয় লোকজন আটক করে পুলিশের সোপর্দ করেন। শনিবার রাত ৮টার দিকে উপজেলার চন্ডীগড় ইউনিয়নের ফুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ঘাতক জামাই শাহেদ বিশ্বাস ওরফে রফিকুল ইসলাম (৩৮) উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কনুয়া গ্রামের আবুল কাশেম এর ছেলে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ১০-১২ বছর আগে উপজেলার কনুয়া গ্রামের আবুল কাশেমের ছেলে শাহেদ বিশ্বাসের সাথে পারিবারিকভাবে সাহারা খাতুনের মেয়ের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই শাহেদ তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকতেন। এরমধ্যে সাহারা খাতুনের স্বামী আব্দুল মুতালিব ২০০শতক ফসলি জমি মেয়ের জামাইকে রেজিস্ট্রি করে দেন। কয়েক বছর আগে মেয়ে মারা যায়। কিন্তু শাহেদ বিশ্বাস শ্বশুর বাড়িতেই থেকে যান। এর মধ্যে তিনি দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় বিয়ে করার পরও তার প্রথম শ্বশুর বাড়িতেই বসবাস করে আসছেন শাহেদ। গত কিছুদিন ধরে শাহেদ ও প্রথম পক্ষের শশুর-শাশুড়ির সাথে জমি নিয়ে কলহ সৃষ্টি হয়। শাহেদকে দেওয়া জমি তার দখলে নেওয়ার জন্য বেশ কয়েকবার শালিশ বৈঠকে হয়। সবশেষে স্থানীয় লোকজন শাহেদকে জমিটি দখল দেওয়ার জন্য আব্দুল মোতালেব ও সাহারা খাতুন দম্পতিকে রাজি করান। চলতি মৌসুমে তাকে জমিটি আবাদ করার জন্য দেওয়ার কথা ছিল। এর মধ্যে আজ শনিবার রাত আটটার দিকে তর্ক বিতর্কের এক পর্যায়ে শাহেদ তার শাশুড়িকে কুঠার দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয় লোকজন শাহেদ বিশ্বাসকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে ঘাতক জামাই শাহেদকে তাদের হেফাজতে নেন এবং নিহতের মরদেহ উদ্ধার করেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের আহমেদ বলেন, জামাইয়ের আঘাতের শাশুড়ি খুনের  ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

‎রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪