| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নড়াইলে প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ এনসিপির

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৩, ২০২৬ ইং | ০৪:১২:২৬:পূর্বাহ্ন  |  ১৪৯ বার পঠিত
নড়াইলে প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ এনসিপির

নড়াইল প্রতিনিধি: নড়াইলে আওয়ামীলীগের নেতাকর্মীদের ক্রমাগত হুমকির বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার না পাওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (২২ আগস্ট) রাত ৮টার দিকে শহরের আলাদাতপুর জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করা হয়। 

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলার সদস্য সচিব আমিরুল ইসলাম রানা অভিযোগ করে বলেন, ৫ আগস্টের পর থেকে পরাজিত শক্তি আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। বিষয়টি নড়াইল জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বারবার জানানোর পরও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

প্রশাসনের এই নিষ্ক্রিয়তায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অবিলম্বে আইনশৃঙ্খলা বজায় রাখাসহ হুমকিদাতাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল সদর উপজেলার সদস্য সচিব আহসান হাবীব, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নড়াইল জেলার যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

‎রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪