| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৩, ২০২৬ ইং | ১৫:১৮:৩২:অপরাহ্ন  |  ৫২৬ বার পঠিত
কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় কর্মরত মাল্টিমিডিয়া গণমাধ্যমকর্মীদের সংগঠন কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের ২০২৬-২৭ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) রাতে নগরীর ঝাউতলায় একটি সাংবাদিক কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন এ কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে দৈনিক ভোরের কণ্ঠের কুমিল্লা প্রতিনিধি তৌহিদ খন্দকার তপুকে সভাপতি, দৈনিক সময়ের আলোর কুমিল্লা প্রতিনিধি মঈন নাসের খান রাফিকে সাধারণ সম্পাদক এবং দৈনিক সকালের কুমিল্লা প্রতিনিধি রবিউল আলমকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

কমিটিতে সহসভাপতি হয়েছেন এক্সপ্রেস বাংলার রিপোর্টার সাইদুর রহমান সোহাগ। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সোনালী নিউজের রিপোর্টার শাইরাজ হোসেন ইউশা। সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন দৈনিক আলোকিত পত্রিকার মোহাম্মদ মোতালেব হোসেন।

এ ছাড়া দপ্তর সম্পাদক পদে দৈনিক আজকের খবরের কুমিল্লা প্রতিনিধি আব্দুর রহমান সাইফ, অর্থ সম্পাদক পদে দৈনিক কুমিল্লার ডাকের রিপোর্টার সাখাওয়াত হোসেন, প্রচার সম্পাদক পদে কুমিল্লা টুয়েন্টিফোর টিভির রিপোর্টার সাইদুর রহমান এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক রূপালী বাংলাদেশের রিপোর্টার রাকিবুল হাসান রায়হান দায়িত্ব পেয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আলমগীর হোসেন, ফারুক আজম, মাসুমুল বারি কায়সার, আব্দুল জলিল, মো. সম্রাট খান, সুমন চিশতি ও জহির হোসেন।

এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন শফিউল, মনোয়ার মজুমদার, সিয়াম, ফরহাদ হোসেন নয়ন, জাহাঙ্গীর আলম, রাহাত হোসেনসহ আরও অনেকে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ কুমিল্লায় কর্মরত মাল্টিমিডিয়া গণমাধ্যমকর্মীদের পেশাগত স্বার্থ রক্ষা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সাংবাদিকতার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪