| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নওগাঁ জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন,

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৩, ২০২৬ ইং | ১৫:২২:১৮:অপরাহ্ন  |  ৫৩৬ বার পঠিত
নওগাঁ জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন,

নওগাঁ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের আকস্মিক পরিদর্শনের ধারাবাহিকতায় নওগাঁ জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন তিনি। রবিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ হাসপাতালে উপস্থিত হয়ে জরুরি বিভাগ, বহির্বিভাগসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী।

পরিদর্শনকালে তিনি রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবার মান, ওষুধ সরবরাহ ও হাসপাতালের খাবারের বিষয়ে খোঁজখবর নেন। এ সময় হাসপাতালের বিভিন্ন কার্যক্রমও সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।

পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের দুটি অনিয়ম মন্ত্রীর নজরে আসে। এর মধ্যে দায়িত্ব পালনকালে একজন চিকিৎসককে কর্মস্থলে অনুপস্থিত পাওয়া এবং হাসপাতালে পর্যাপ্ত স্যালাইন মজুত থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে স্যালাইন কিনতে বাধ্য করার অভিযোগ রয়েছে।

পরিদর্শন শেষে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন নথিপত্র যাচাই-বাছাই করেন। আকস্মিক এ পরিদর্শনের খবর ছড়িয়ে পড়লে নওগাঁর স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়। অন্যদিকে, স্বাস্থ্যমন্ত্রীর এমন আকস্মিক পরিদর্শনকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ ও সচেতন মহল।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালগুলোতে রোগীদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে হবে। দায়িত্বে অবহেলা, অনিয়ম কিংবা কর্মস্থলে অনুপস্থিতির ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালগুলো আধুনিকায়ন এবং পর্যায়ক্রমে শয্যা সংখ্যা বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি।

পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে স্থানীয় সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলূ, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের ফলে নওগাঁ জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনায় নজরদারি আরও জোরদার হবে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪