| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাট জেলা জমঈয়তে আহলে হাদীসের জেলা কাউন্সিল অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৩, ২০২৬ ইং | ১৬:৩৮:৩৯:অপরাহ্ন  |  ৬১৪ বার পঠিত
বাগেরহাট জেলা জমঈয়তে আহলে হাদীসের জেলা কাউন্সিল অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি: বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস বাগেরহাট জেলার উদ্যোগে আজ সকালে মোল্লারহাট থানাধীন দক্ষিণবঙ্গ জামেয়া মিলনায়তনে জেলা কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়। 

জেলা ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক সিকান্দার আলীর সভাপতিত্বে অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় সভাপতি বরেণ্য স্কলার অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক। 

এছাড়া অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক আহমদ আলী। প্রধান আলোচক হিসেবে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা ও  সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ড. মুযাফ্ফর বিন মুহসিন। 

অধিবেশনে মোল্লারহাট কাহালপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমানকে সভাপতি ও মোঃ সাখাওয়াতুর রহমানকে সেক্রেটারি করে আগামী ২০২৬-২৮ সেশনের জন্য ৩১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪