| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে ১৩ অসচ্ছল রোগী পেলেন ৩ লাখ ২৫ হাজার টাকা, ১৮ প্রতিষ্ঠানে ৩৪ লাখ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৩, ২০২৬ ইং | ১৮:৫৪:২৬:অপরাহ্ন  |  ৬৭৩ বার পঠিত
বাগেরহাটে ১৩ অসচ্ছল রোগী পেলেন ৩ লাখ ২৫ হাজার টাকা, ১৮ প্রতিষ্ঠানে ৩৪ লাখ

বাগেরহাট প্রতিনিধি: অসহায় ও অসচ্ছল ১৩ রোগীর চিকিৎসার জন্য বাগেরহাট জেলা পরিষদের তহবিল থেকে ৩ লাখ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। একই সঙ্গে জেলার ১৮টি মসজিদ, মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে বরাদ্দ করা ৩৪ লাখ টাকার দ্বিতীয় কিস্তির অর্থ প্রদান করা হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) দুপুর ১২টায় জেলা পরিষদ বাগেরহাটের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব অর্থ প্রদান করা হয়। জেলা পরিষদ বাগেরহাটের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন উপকারভোগী রোগী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে সহায়তার অর্থ তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোহাম্মদ শহিদুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আবু রিয়াদ, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু,সহ সভাপতি এস এম রাজসহ সংশ্লিষ্টরা।

এ সময় জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন বলেন,অসহায় ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। চিকিৎসার অভাবে কোনো মানুষ যেন কষ্ট না পান, সে বিষয়টি বিবেচনায় নিয়ে জেলা পরিষদের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা হচ্ছে। একই সঙ্গে মসজিদ, মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নেও জেলা পরিষদের সহায়তা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, মানুষের কল্যাণে সরকারি বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আর এই মানবিক সহায়তার অংশ হিসেবে ১৩ জন অসহায় ও অসচ্ছল রোগীর চিকিৎসার জন্য মোট ৩ লাখ ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে। পাশাপাশি জেলার ১৮টি মসজিদ, মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে বরাদ্দ করা ৩৪ লাখ টাকার দ্বিতীয় কিস্তির অর্থ প্রদান করা হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪