| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৪, ২০২৬ ইং | ০৫:৩০:০৮:পূর্বাহ্ন  |  ৭৩৯ বার পঠিত
বগুড়ায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি: বগুড়া সদর উপজেলায় সাবেক ইউপি সদস্য ও খামারি সাইফুল ইসলামকে (৫০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আশোকোলা পূর্বপাড়া (বাঘোপাড়া) এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ওই এলাকার মৃত আবেদ আলী মণ্ডলের ছেলে। তিনি সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের দুইবারের নির্বাচিত সাবেক ইউপি সদস্য (মেম্বার) ছিলেন এবং পেশায় খামারি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে বাঘোপাড়া বাজার থেকে নাতিকে সঙ্গে নিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন সাইফুল ইসলাম। বাড়ির কাছাকাছি পৌঁছালে আগে থেকে সেখানে ওত পেতে থাকা তিন যুবক তার পথরোধ করেন।

এ সময় তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে দুর্বৃত্তরা রামদা দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। সাইফুল রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে তাকে পাশের ধানি জমিতে ফেলে রেখে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

 ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করাসহ সেখান থেকে এক জোড়া জুতা ও একটি স্মার্ট মোবাইলফোন উদ্ধার করেছে পুলিশ। সাইফুলের লাশ বর্তমানে শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪