| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বগুড়ায় ফ্যামিলি সমাবেশ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৪, ২০২৬ ইং | ১৫:৪৮:৪০:অপরাহ্ন  |  ১৯৯৭ বার পঠিত
সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বগুড়ায় ফ্যামিলি সমাবেশ

বগুড়া প্রতিনিধি: সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি জনসাধারণকে অবহিত করতে বগুড়ায় ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত।

সোমবার (২৪ আগস্ট)বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে জেলা তথ্য অফিস, বগুড়া ও গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত। 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ৪১-বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা। প্রধান বক্তা  বগুড়ার সিনিয়র তথ্য অফিসার মুহাঃ মাহফুজার রহমান।

সমাবেশে সভাপতিত্ব করবেন বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল ওয়াজেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক মো. জিললুর রহমান, সমাজসেবা অধিদপ্তর বগুড়ার সরকারি পরিচালক মোহা. আতাউর রহমান, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা নাজমা আক্তার এবং লাহিড়ীপাড়া ইউপি চেয়ারম্যান মো. জুলফিকার আবু নাসেরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪