| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পথচারী নিহত, চালক পলাতক

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৪, ২০২৬ ইং | ১৬:৫৩:০৭:অপরাহ্ন  |  ১৯৮৩ বার পঠিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পথচারী নিহত, চালক পলাতক

রফিকুল ইসলাম মিঠু, ঢাকা: রাজধানীর ব্যস্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজলক্ষ্মী এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক পথচারী নিহত হয়েছেন। রাস্তা পারাপারের সময় একটি পিকআপের ধাক্কায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। দুর্ঘটনার পর গাড়ি ফেলে চালক পালিয়ে যাওয়ায় ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) রাজলক্ষ্মী এলাকার বিআরটি লেনসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় প্রথমে একটি পিকআপের সঙ্গে ধাক্কা খান। পরে ছিটকে গিয়ে একটি সিএনজির ওপর পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে উত্তরা পূর্ব থানার মোবাইল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে আইনগত প্রক্রিয়া শুরু করে পুলিশ। দুর্ঘটনার পর পিকআপের চালক ঘটনাস্থলে গাড়ি ফেলে পালিয়ে যান। পরে পুলিশ রেকারের মাধ্যমে দুর্ঘটনাকবলিত পিকআপ ও সিএনজিটি জব্দ করে থানায় নিয়ে যায়।

রাজলক্ষ্মী ট্রাফিক পুলিশ বক্সের টি আই জলিল জানান, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, রাস্তা পার হওয়ার সময় ওই ব্যক্তি প্রথমে পিকআপের সঙ্গে ধাক্কা খান। এরপর তিনি ছিটকে গিয়ে সিএনজির ওপর পড়ে যান।

দুর্ঘটনায় জড়িত পিকআপটির নম্বর ঢাকা মেট্রো-ন-১৮-৬১৪৪ এবং সিএনজিটির নম্বর ঢাকা মেট্রো-থ-১৬-৪৭২৮ বলে জানা গেছে। নিহত ব্যক্তির নাম, ঠিকানা বা পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ তাঁর পরিচয় শনাক্ত করতে বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছে। উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে কর্তব্যরত কর্মকর্তাকে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে সম্ভাব্য সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। গাড়িটির প্রকৃত মালিক কে, তা শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্তে দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তি বা চালকের বিষয়ে নিশ্চিত হওয়া গেলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর অন্যতম ব্যস্ত এই মহাসড়কে পথচারী পারাপারের সময় দুর্ঘটনার ঘটনায় আবারও সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে ব্যস্ত সড়কে পথচারীদের নিরাপদ পারাপার এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

এদিকে দুর্ঘটনার পর সংশ্লিষ্ট যানবাহন দুটি থানায় নেওয়া হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ ও দায়ী ব্যক্তির বিষয়ে তদন্তের মাধ্যমে বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে বলে জানিয়েছে পুলিশ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪