| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পৌর আইন অমান্য করে গৃহ নির্মাণ, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৪, ২০২৬ ইং | ২২:৪৪:৪১:অপরাহ্ন  |  ৩১৮৭ বার পঠিত
পৌর আইন অমান্য করে গৃহ নির্মাণ, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

অভয়নগর প্রতিনিধি: যশোরের অভয়নগরের নওয়াপাড়া পৌরসভায় পৌর আইন অমান্য করে গৃহ নির্মাণের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনায় সংঘর্ষের আশঙ্কা সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৌরসভার ৬নং ওয়ার্ড ক্লিনিক পাড়ায় গোয়াখোলা মৌজায় ১০৭২ নং খতিয়ানে  সাবেক ১০ নং বাটা ৬৮৩ দাগ ও ও হাল ৯১ দাগে মিজানুর রহমান বাবুলের স্ত্রী মর্জিনা বেগম (৫৫) ভবন নির্মাণ ও পৌর আইন না মেনে উভয় ভবনের মাঝে ১.৫  ফিট জায়গা না রেখেই  বহুতল ভবন নির্মাণ করছেন। এ ঘটনায় মৃত ইসমাইল মোল্লার পুত্র ডাঃ বদরুজ্জামান  প্রতিবাদ জানালেও মর্জিনা বেগম কোনরকম পাত্তা না দিয়ে ভবনের কাজ চালিয়ে যাচ্ছেন। মর্জিনা বেগমের ওয়াল প্লাস্টারের সময়  কোন সতর্কতামূলক  ব্যবস্থা না  রাখায় প্লাস্টারের সিমেন্ট বালি ও পানি  বদরুজ্জামান এর টিনের চালের উপর পড়ে চাল নষ্ট করছে।  এ ঘটনার প্রতিবাদ করতে গেলে  মর্জিনা বেগম সন্ত্রাসী ভাড়া করে বদরুজ্জামাকে উচ্ছেদের হুমকি দেয়।

এ ঘটনায় বদরুজ্জামান  পৌরসভায় অভিযোগ করলে নওয়াপাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোম বিষয়টি তদন্ত করার জন্য পৌর সার্ভেয়ার আকরাম হোসেনকে দায়িত্ব দেন। তিনি মাপামাপির জন্য ২৩ শে আগস্ট রবিবার সকাল ৯ঃ০০ টার সময় নির্ধারণ করেন। উল্লেখিত সময়ে সবাই উপস্থিত থাকলেও মর্জিনা বেগম ও  তার পরিবারের কেউ উপস্থিত থাকেননি।

এ বিষয়ে সার্ভেয়ার আকরাম বলেন, মর্জিনা বেগমের ছেলে একজন বড় ব্যাংক  কর্মকর্তা,  ছুটি না পাওয়ায় তিনি আসতে পারেননি।  অনিয়মের বিষয়ে আকরাম বলেন,  মর্জিনা বেগমের মতো  অনিয়ম করে বদরুজামানও ভবন নির্মাণ করতে পারেন।

একই দাগে বসবাসকারী  মৃত সিদ্দিক শেখের পুত্র আবুল হোসেন (৬০) ও ও লিটন শেখ (৫০) বলেন,  মর্জিনা গং এলাকায় যে সন্ত্রাসী তান্ডব শুরু করেছেন  তাতে হয় আমাদের বড় প্রতিরোধ  গড়ে তুলতে হবে, না হয় এলাকা ছেড়ে দিয়ে চলে যেতে হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪