| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৪, ২০২৬ ইং | ২২:৫৫:২৩:অপরাহ্ন  |  ২৬০১ বার পঠিত
বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি: বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের নির্বাহী পরিষদের ৫ম সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে গ্রুপের সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন গ্রুপের সহ-সভাপতি মাওলানা মো. আব্দুল খালিক, অধ্যাপক আ স ম আব্দুল মালেক, সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবু বকর ছিদ্দিক, মো. রফিকুল ইসলাম মুক্তা, কোষাধ্যক্ষ মো. আফজাল হোসেন, মাওলানা মো. রুহুল আমিন, মুফতি মাওলানা আব্দুল কাদের, সৈয়দ ফজলে রাব্বী ডলার, মাহমুদুর রহমান, মো. আরেফ বিল্লাহ বিলু, মো. এরশাদুল বারী এরশাদ, কাজী আবু বকর সিদ্দিক ও মো. ইসরাফিল হোসাইন।

সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ইসলামিক স্টাডিজ গ্রুপের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতামত তুলে ধরেন উপস্থিত সদস্যরা।

সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪