| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টাইব্রেকারে শেরপুরকে হারিয়ে বগুড়া সিটি কর্পোরেশনের জয়

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৪, ২০২৬ ইং | ২৩:১২:৪৪:অপরাহ্ন  |  ১৯৩৮ বার পঠিত
টাইব্রেকারে শেরপুরকে হারিয়ে বগুড়া সিটি কর্পোরেশনের জয়

বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বগুড়া সিটি কর্পোরেশন ও শেরপুর উপজেলা দলের মধ্যকার ম্যাচটি ছিল উত্তেজনায় ভরপুর। নির্ধারিত সময়ের খেলায় সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত ৫–৪ গোলে শেরপুর উপজেলা দলকে পরাজিত করে বগুড়া সিটি কর্পোরেশন।

ম্যাচটি উপভোগ করতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ আসনের জাতীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেন, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম ইসলাম স্বাধীন এবং বগুড়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান।

এছাড়াও বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), জেলা বিএনপির নেতৃবৃন্দসহ হাজারো ফুটবলপ্রেমী দর্শক মাঠে উপস্থিত থেকে উত্তেজনাপূর্ণ ম্যাচটি উপভোগ করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪