| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাপাসিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলামের জানাজা সম্পন্ন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৪, ২০২৬ ইং | ২৩:২৮:৩৮:অপরাহ্ন  |  ২৩৯১ বার পঠিত
কাপাসিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলামের জানাজা সম্পন্ন

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদর বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সচিব বিশিষ্ট সাংবাদিক সাইফুল ইসলাম শাহীনের ছোটভাই ‘হক টেইলার্স অ্যান্ড ফেব্রিক্সের’ সত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম রফিকের (৫০) জানাজা নামাজ সোমবার বাদ জোহর সম্পন্ন হয়েছে। এর আগে রোববার দিবাগত রাত আড়াইটায় বানারহাওলা গ্রামের নিজ বাড়িতে স্ট্রোক জনিত কারণে ইন্তেকাল করেছেন।

কাপাসিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের জানাজা নামাজে শরিক হয়ে রুহের মাগফিরাত কামনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাফিজুল হক, উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, জেলা কৃষকদলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন সেলিম, কাপাসিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন, আজগর হোসেন খান, উপজেলা জামায়াতের আমির মাওলানা ফরহাদ হোসেন মোল্লা প্রমুখ। উপস্থিত মুসল্লিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া প্রার্থনা করেন মরহুমের বড়ভাই সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন। এসময় মরহুমের একমাত্র ছেলে মুশফিকুর রহমান তাঁর পিতার রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন। 

মৃত্যুকালে তিনি মা, ভাই-বোন, স্ত্রী, একমাত্র ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম রফিকুল ইসলাম প্রয়াত রহিম উদ্দিন শেখের নাতী এবং প্রয়াত সিভিল সার্জন ডা. সামসুল হকের ছোট ছেলে। তার মৃত্যুতে এলাকাবাসী, মুসল্লি, স্বজন ও শুভানুধ্যায়ীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের জানাজা নামাজের আনুষ্ঠানিকতার সার্বিক পরিচালনা করেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন।

শেখ রফিকুল ইসলাম রফিকের মৃত্যুতে গাজীপুর -৪, কাপাসিয়া আসনের সংসদ সদস্য মু. সালাহউদ্দিন আইউবী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান, কাপাসিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ গভীরভাবে শোকাহত। তারা তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন। মহান আল্লাহ তায়ালা যেনো পরিবারের সবাইকে ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করেন। পরম করুণাময় আল্লাহ তায়ালার যেনো তাঁকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪