| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারকে চট্টগ্রাম মহানগর রিকশা শ্রমিক দলের চাল বিতরণ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৪, ২০২৬ ইং | ২৩:৪৯:০৩:অপরাহ্ন  |  ১৭৭১ বার পঠিত
অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারকে চট্টগ্রাম মহানগর রিকশা শ্রমিক দলের  চাল বিতরণ

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মহানগর রিকশা শ্রমিক দলের উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেনের পক্ষ থেকে অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মাঝে চাল ও উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) নগরীর ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের ষোলশহর বেবি সুপার মার্কেট সংলগ্ন মাঠ প্রাঙ্গণে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম মহানগর রিকশা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোরশেদ আলমের সভাপতিত্বে এবং কামাল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া। প্রধান বক্তা ছিলেন ৪২ নম্বর সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সভাপতি শায়েস্তা খাঁন।

প্রধান অতিথির বক্তব্যে জিয়াউর রহমান জিয়া বলেন, “অতি বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকার অসহায় ও নিম্নআয়ের মানুষ চরম দুর্ভোগের শিকার হয়েছেন। দুর্যোগের এই সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সবসময় অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। আজকের এই সহায়তা তারই ধারাবাহিকতার অংশ।”

তিনি আরও বলেন, “সমাজের বিত্তবান ব্যক্তি ও রাজনৈতিক-সামাজিক সংগঠনগুলোকে দুর্যোগকবলিত মানুষের পাশে এগিয়ে আসতে হবে। মানুষের কষ্ট লাঘবে সম্মিলিতভাবে কাজ করলে আমরা যেকোনো দুর্যোগ মোকাবিলা করতে সক্ষম হবো।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেলাল উদ্দিন, তোফাজ্জল হোসেন, আজম উদ্দিন, মোহাম্মদ হাসানসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের রিকশা শ্রমিক দলের নেতৃবৃন্দ।

এ সময় আয়োজকরা জানান, অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ খাদ্য সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী অসহায় ও শ্রমজীবী মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪