| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৫, ২০২৬ ইং | ১৪:০৫:৫০:অপরাহ্ন  |  ৬১ বার পঠিত
মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা

নওগাঁ প্রতিনিধি: মোটরসাইকেলের সাইলেন্সর পরিবর্তন করে বিকট শব্দ করে আতঙ্ক সৃষ্টির অপরাধে নওগাঁয় সাকলাইন মোস্তাক(রাতুল) নামে এক কিশোরের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে শহরের মুক্তির মোড় জেলা পরিষদ পার্কের গেটে আটক করা হয়। তিনি বগুড়া জেলার আদমদীঘি থানার দেলুনজো গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তারা স্বপরিবারে নওগাঁ শহরের চকদেব জনকল্যান মহল্লায় ভাড়া বাড়িতে বসবাস করেন।

স্থানীয়রা জানান- ওই কিশোর গত কয়েকদিন থেকে সুজুকি জিক্সার ১৫০ সিসি মোটরসাইকেল নিয়ে শহরের বিভিন্ন সড়কে বিকট শব্দ করে চলাচল করছিল। এতে পথচারীদের মাঝে ভয় ও আতঙ্ক বিরাজ করছিল। মঙ্গলবার দুপুর ১২টার দিকে স্থানীয় কয়েকজন শহরের মুক্তির মোড় জেলা পরিষদ পার্কের গেটের কাছে মোটরসাইকেলটি ধরে ট্রাফিক পুলিশকে সংবাদ দেয়। পরে ট্রাফিক পুলিশ এসে মোটরসাইকেলটি মামলা দেওয়া সহ জব্দ করে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪