| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুমিল্লায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছাত্র হিযবুল্লাহর আনন্দ মিছিল

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৬, ২০২৬ ইং | ১৭:২৬:৩৮:অপরাহ্ন  |  ৪৭ বার পঠিত
কুমিল্লায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছাত্র হিযবুল্লাহর আনন্দ মিছিল

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার মোস্তফাপুর খানকায়ে ছালেহীয়া কমপ্লেক্সে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাত দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর মোস্তফাপুর খানকায়ে ছালেহীয়া কমপ্লেক্স শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে আলোচনা সভা, কিরাত, হামদ-নাত, বক্তৃতা প্রতিযোগিতাসহ বিভিন্ন আয়োজন করা হয়।

এরই ধারাবাহিকতায় মোস্তফাপুর খানকায়ে ছালেহীয়া কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কমপ্লেক্স প্রাঙ্গণে এসে শেষ হয়।

মিছিলে মোস্তফাপুর খানকায়ে ছালেহীয়া কমপ্লেক্সের শিক্ষক-শিক্ষার্থী, বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফাপুর খানকায়ে ছালেহীয়া কমপ্লেক্সের মুদীর ও প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মুফতি মুহাঃ জাকারিয়া হুসাইন। এছাড়া নায়েবে মুদীর হাফেজ মো. মেহেদী হাসানসহ বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামা উপস্থিত ছিলেন।

এ সময় মাওলানা মুহাম্মদ শাহিন আলম, হাফেজ মাওলানা মুহা. মামুন হোসাইন, মাওলানা মোঃ মিজানুর রহমান, মাওলানা মুহাঃ আঃ হামীদ, মাওলানা মো. মামুনুর রশীদ, মাওলানা মো. আঃ রাজ্জাক, মাওলানা মো. বোরহান উদ্দিনসহ বিভিন্ন এলাকার ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষা মানুষের মাঝে তুলে ধরতেই ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাত দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

মোস্তফাপুর খানকায়ে ছালেহীয়া কমপ্লেক্সের সকল ছাত্র-শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কর্মসূচিতে অংশ নেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪