কুষ্টিয়া প্রতিনিধি: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্য কুষ্টিয়ার খোকসাতে পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগষ্ট) সকালে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের গোসাইডাঙ্গী ঈদমাঠ থেকে শুরু হয় প্রতিযোগিতা। পরে বিভিন্ন গ্রামীণ সড়ক প্রদক্ষিণ করে আমবাড়িয়া নতুন বাজারে গিয়ে শেষ হয়।
ঈদে মিলাদুন্নবী (সা.) দিনটিকে স্মরণ করতে এবং রক্তদানে সকলকে উৎসাহ করতে প্রত্যন্ত গ্রামাঞ্চলে প্রথমবারের মতো এমন আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন আমবাড়ীয়া ব্লাড ডোনার্স সোসাইটি। এতে নানাবয়সি প্রায় শতাধিক প্রতিযোগী অংশ নেন। খেলা শেষে বিজয়ী তিনজনের হাতে পুরুস্কার হিসেবে নগদ অর্থ তুলে দেন আয়োজকরা।
আমবাড়ীয়া ব্লাড ডোনার্সের সভাপতি হাফেজ মো. আব্দুল আলিমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন আমবাড়িয়া ইউনিয়ন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির আবু সায়েম মোল্লা,গোসাইডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সানাউল্লাহ, গোপকগ্রাম মডেল ফাজিল মাদ্রাসার প্রভাষক মো. সুমন হোসেন প্রমূখ।
ফুটবল, ক্রিকেটের পাশাপাশি নিয়মিত সকল খেলাধূলার আয়োজন করার দাবি জানান প্রতিযোগীরা।খেলায় প্রথম স্থান অর্জনকারী সরকারি কিংবা বেসরকারিভাবে নিয়মিত ফুটবল, ভলিবল, ক্রিকেটের পাশাপাশি সবধরনের খেলাধূলার আয়োজন করা গেলে সমাজ থেকে মাদকসহ সকল ধরনের অপরাধ নির্মূল করা সম্ভব বলে মনে করছেন স্থানীয়রা।
রিপোর্টার্স২৪/ঝুম