| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৬, ২০২৬ ইং | ১৮:০৭:৩৩:অপরাহ্ন  |  ৫৬ বার পঠিত
শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে পবিত্র ঈদে-ঈ-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে জেলা প্রশাসন, শেরপুর ও ইসলামিক ফাউণ্ডেশন, শেরপুর জেলা কর্তৃক এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ্ ফরিদা ইয়াসমিন, জেলা প্রশাসক, শেরপুর।

বিশেষ অতিথি  এ কে এম জহিরুল ইসলাম, পুলিশ সুপার, শেরপুর ও এ বি এম মামুনুর রশীদ পলাশ, প্রশাসক, জেলা পরিষদ, শেরপুর।  সভাপতিত্ব করেন মো: শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)। 

এছাড়া  উপস্থিত ছিলেন কাকন রেজা সভাপতি শেরপুর প্রেসক্লাব ও  জেলা প্রশাসন  ইসলামিক ফাউণ্ডেশন, শেরপুরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সংবাদকর্মীবৃন্দ, ইমাম ও খতিববৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ইসলামিক ফাউণ্ডেশন, শেরপুর কর্তৃক আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণও করা হয়।

সভায় মহানবী হজরত মুহাম্মদ (সা:) এর জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং তাঁর জীবনাদর্শ ও জীবন দর্শন স্কুল, কলেজের শিক্ষার্থীসহ সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার উপর গুরুত্বারোপ করা হয়। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪