| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিশুদের উন্নত চিকিৎসার নির্ভরযোগ্য কেন্দ্র হবে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল: ডা. পাভেল

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৬, ২০২৬ ইং | ১৯:১৬:৩৪:অপরাহ্ন  |  ৫৮ বার পঠিত
শিশুদের উন্নত চিকিৎসার নির্ভরযোগ্য কেন্দ্র হবে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল: ডা. পাভেল

বগুড়া প্রতিনিধি: বগুড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৬টায় দত্তবাড়িস্থ হাসপাতালের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিচালনা কমিটির সভাপতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি উপস্থিত ছিলেন।

হাসপাতালের পরিচালক আমিনুল হক দেওয়ান সজলের পরিচালনায় সভায় কমিটির উপদেষ্টা ও বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল বলেন, বগুড়ার শিশুদের উন্নত ও সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করতে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালকে একটি আধুনিক ও মানসম্মত চিকিৎসাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

সভায় বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশাররফ হোসেন, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম.আর ইসলাম স্বাধীন, বিএমএ বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. আজফারুল হাবিব রোজ, ড্যাব বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহান আলী, সাধারণ সম্পাদক ডা. মো. ইউনুস আলী, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ এম মাফতুন আহমেদ খান রুবেল এবং বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এম এস এম আতিকুর রহমান বাদলসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪