| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাড়ি দুর্ঘটনায় আদালতে হাজিরা দিতে হবে সাবেক ইংলিশ তারকাকে

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৬, ২০২৬ ইং | ১৯:৫১:৩৭:অপরাহ্ন  |  ৬৫ বার পঠিত
গাড়ি দুর্ঘটনায় আদালতে হাজিরা দিতে হবে সাবেক ইংলিশ তারকাকে

স্পোর্টস ডেস্ক: সাবেক ইংলিশ ফুটবলার রাহিম স্টার্লিংয়ের বিরুদ্ধে গাড়ি দুর্ঘটনায় তিনটি সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ আনা হয়েছে। এতে আগামী মাসে শুনানির দিন ধার্য করে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

হ্যাম্পশায়ার অ্যান্ড আইল অব ওয়াইট পুলিশ জানিয়েছে, গত ২৮ মে সাউথবাউন্ড এম৩ সড়কে মিনলি ইন্টারচেঞ্জের কাছে স্টার্লিংয়ের বিলাসবহুল ল্যাম্বরগিনি গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এটি একটি একক-যানবাহন দুর্ঘটনা ছিল। এতে অন্য কোনো গাড়ি ক্ষতিগ্রস্ত বা কেউ আহত হয়নি। 

পুলিশের পক্ষ থেকে ৩১ বছর বয়সী এই উইঙ্গারের বিরুদ্ধে মূলত তিনটি সুনির্দিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে। বিপজ্জনকভাবে গাড়ি চালানো, ভুল উদ্দেশ্যে শ্বাস গ্রহণের জন্য নাইট্রাস অক্সাইড বা লাফিং গ্যাস সঙ্গে রাখা,তদন্তের জন্য রক্তের বা নিঃশ্বাসের নমুনা দিতে অস্বীকৃতি জানানো।

যুক্তরাজ্যের আইন অনুযায়ী, বিপজ্জনক ড্রাইভিংয়ের অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর বেসিংস্টোক ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলার প্রথম শুনানির দিন ধার্য করা হয়েছে।

সাবেক চেলসি ও আর্সেনাল তারকা স্টার্লিং ডাচ ক্লাব ফেইনুর্ডের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর বর্তমানে ফ্রি-এজেন্ট হিসেবে আছেন।

মাঠের বাইরে এই বড় আইনি জটিলতা তার ফুটবল ক্যারিয়ারকে আরো সংকটে ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে ১২০ মিলিয়ন ইউরোর (বাংলাদেশি মুদ্রায় ২,০০৭ কোটি ৪ লাখ টাকা) প্রস্তাব প্রস্তুত ম্যানচেস্টার সিটির। সিটির নতুন ম্যানেজার এনজো মারেস্কা নিজের মাঝমাঠ পুনর্গঠনে এই তারকাকে মূল লক্ষ্য হিসেবে চিহ্নিত করেছেন। 

ফুটবল দলবদল বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানোর দেওয়া তথ্য অনুযায়ী, এনজো ফার্নান্দেজ নিজেও ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছেন। সিটির বর্তমান বস  মারেস্কার সাথে ফার্নান্দেজের বেশ ভালো সম্পর্ক রয়েছে । তিনিই মূলত এই আর্জেন্টাইন তারকাকে ইতিহাদে নিয়ে আসার পেছনে মূল ভূমিকা পালন করছেন।

রদ্রি (বার্সেলোনায় যোগ দিয়েছেন), বার্নার্দো সিলভা এবং তিজানি রেইন্ডার্সের মতো গুরুত্বপূর্ণ মিডফিল্ডারদের ক্লাব ছাড়ায়। ম্যানচেস্টার সিটির মাঝমাঠে শূণ্যতা তৈরি হয়েছে। তাই মাঝমাঠের শক্তি বাড়াতে মরিয়া ম্যানসিটি। তাই এই দলবদল উইন্ডোতেই ইলিয়েট অ্যান্ডারসন এবং আইয়ুব বুয়াদ্দিকে দলে অন্তর্ভুক্ত করেছে। 

আর শেষে দিকে চেলসি এই মিডফিল্ডারকে দলে ভেড়ালে মাঝে পরিপূর্ণ শক্তি ফিরে পাবে।  

এদিকে বিশ্বকাপ জয়ী এই তারকার জণ্য ১২০ মিলিয়ন মূল্য নির্ধারণ করেছে। এই মূল্যে চুক্তিটি সম্পন্ন হলে তা প্রিমিয়ার লিগের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়বহুল দলবদল হিসেবে রেকর্ড গড়বে।



রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪