ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও সড়ক অবকাঠামো শক্তিশালী করতে ফরিদপুর-৪ আসন ভাঙ্গা উপজেলায় একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে। ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল খান থেকে প্রকাশিত তথ্য মতে, গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ’ প্রকল্পের আওতায় ১৪টি স্কিম অনুমোদিত হয়েছে জানা গেছে।
এসব প্রকল্প বাস্তবায়নে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে মোট ১০ কোটি ২৮ লাখ ৫৩ হাজার ৪৭৯ টাকা। প্রকাশিত তালিকা অনুযায়ী, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ভাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়ন, বাজার ও গুরুত্বপূর্ণ সড়কের মেরামত ও সংরক্ষণ কাজ অন্তর্ভুক্ত রয়েছে।
জানপুর আরএইচডি হতে বাড়ইখাই জিসি ভায়া মানিকদাহ ইউপি সড়ক, পূর্ব সদরদী মাইনুদ্দিন মুন্সীর খাল হতে করম আলী খাল সড়ক, ব্রাহ্মণপাড়া আরএইচডি-পাটরাইল বাজার সড়কের সেতু মেরামত, ডেমাতলী বাজার থেকে নাছিরাবাদ ইউপি ও ভায়া ভদ্রকান্দা সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে।কালামৃধা-জায়কা সড়ক, কাঞ্চনবাড়ী আরএইচডি কামারবাড়ী আরএইচডি ভায়া এমিরাকান্দা কমিউনিটি ক্লিনিক সড়ক, শরিফাবাদ বাজার থেকে কুমারখালী সড়ক, লক্ষ্মীপুর বাজার থেকে লক্ষ্মীপুর ব্রিজ, ফাজিলপুর জিপিএস থেকে রামদেবনগর ইউনিয়ন, কালামৃধা কুমারবাড়ী ইউনিয়ন থেকে আজিমনগর-দেওড়া ইউনিয়ন এবং পুরকুরিয়া আরএইচডি থেকে কৈচাইল ইউপি অফিস সড়কও তালিকায় রয়েছে।অন্যদিকে, প্রকাশিত দ্বিতীয় তালিকায় তিনি উল্লেখ করেছেন গ্রামীণ সড়ক পুনর্বাসন প্রকল্পের আওতায় ভাঙ্গা উপজেলার আরও ২৬টি সড়ক অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব সড়কের মোট দৈর্ঘ্য ও কার্যকরী দৈর্ঘ্য উল্লেখ করে প্রকল্পগুলোর তালিকা তৈরি করা হয়েছে।
তালিকায় ব্রাহ্মণপাড়া, হামিরদী, নওপাড়া, বাকপুরা, মানিকদাহ, সুলিনা, আলগী, মাধ্যগ্রাম, তুজারপুর, কালামৃধা, হামিরদী, সদরদীসহ উপজেলার বিভিন্ন এলাকার সংযোগ সড়ক রয়েছে।
‘দুর্যোগ-আশ্রয়ণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী অবকা- ঠামো পুনর্বাসন’ প্রকল্পের আওতায় ভাঙ্গা উপজেলার আরও তিনটি সড়ক অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে বালিয়াহাটি জিসি-ভ্যান্না তলী বাজার ভায়া শিকদার কান্দা জিপিএস সড়ক, কালামৃধা বাজার-আরএইচডি ভায়া সাদিপুর বাজার সড়ক এবং ব্রাহ্মণপাড়া আরএইচডি পাটরাইল বাজার সড়ক রয়েছে।
স্থানীয়দের মতে, এসব প্রকল্প বাস্তবায়িত হলে উপজেলার বিভিন্ন গ্রামের সঙ্গে ইউনিয়ন, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ সড়কের যোগাযোগ আরও সহজ হবে। দীর্ঘদিন সংস্কারের অভাবে দুর্ভোগে থাকা গ্রামীণ সড়কগুলো চলাচলের উপযোগী হলে কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থী ও সাধারণ মানুষের যাতায়াতেও ইতিবাচক প্রভাব পড়বে।
উল্লেখ্য, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য হিসেবে মো. শহিদুল ইসলাম বাবুল নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্ব দেওয়ার কথা বলে আসছেন।
এ অঞ্চলের অভ্যন্তরীণ অবকাঠামোগত উন্নয়ন এবং নদী ভাঙন মোকাবিলায় স্থায়ী সমাধানের পরিকল্পনার কথা অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দিয়ে আসছেন। তালিকায় থাকা প্রকল্পগুলোর বাস্তবায়নের সময়সীমা, দরপত্র ও কাজ শুরুর নির্দিষ্ট তারিখ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তথ্যের ভিত্তিতেই নিশ্চিত করা হবে । তাই প্রকাশিত তালিকাকে আপাতত অনুমোদিত প্রকল্পের তথ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
রিপোর্টার্স২৪/ঝুম