| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শরীয়তপুরে গঙ্গানগর বাজারে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৬, ২০২৬ ইং | ২২:৪২:৫৬:অপরাহ্ন  |  ১৭১ বার পঠিত
শরীয়তপুরে গঙ্গানগর বাজারে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর সদর উপজেলার গঙ্গানগর বাজারে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে গঙ্গানগর বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাদবর এবং কেন্দ্রীয় যুবদল নেতা এম. জহিরুল ইসলাম জহির আকনের নেতৃত্বে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে মাহবুব মোর্শেদ টিপু মাদবর বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির রাজনৈতিক কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে। তবে সব কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও দায়িত্বশীলভাবে পালন করতে হবে। তিনি নেতাকর্মীদের দলীয় সিদ্ধান্ত ও নির্দেশনা মেনে ঐক্যবদ্ধভাবে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ধৈর্য, সংযম ও রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখতে হবে। কোনো নিরীহ মানুষ যেন অযথা হয়রানি, হামলা বা নির্যাতনের শিকার না হন, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিরপরাধ মানুষকে হয়রানি না করার আহ্বান জানান তিনি।

যুবদল নেতা এম. জহিরুল ইসলাম জহির আকন বলেন, আওয়ামী লীগের দুঃশাসন ও রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে তাদের প্রতিবাদ অব্যাহত রাখবেন।

তিনি প্রশাসনের প্রতি এলাকার সাধারণ ও নিরীহ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিএনপি, যুবদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। কর্মসূচিকে ঘিরে গঙ্গানগর বাজার এলাকায় কিছু সময়ের জন্য রাজনৈতিকভাবে সরব পরিবেশের সৃষ্টি হয়।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪