| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নওগাঁর অগ্নিদগ্ধ পাখিকে দেখতে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৭, ২০২৬ ইং | ১১:০০:৫৩:পূর্বাহ্ন  |  ১২৩৩ বার পঠিত
নওগাঁর অগ্নিদগ্ধ পাখিকে দেখতে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের দুর্বৃত্তর ছোঁড়া পেট্রোলের আগুনে গুরুতর দগ্ধ হওয়া ‘পাখি’ নামের এক ব্যক্তিকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কোলা ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো।

শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার কোলা ইউনিয়নের পুখুরিয়া গ্রামের হাবিবের বাড়ির পাশের সড়কে এ ঘটনা ঘটে,পাখি (৩৮) নামে এক ব্যক্তির শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে তাঁর শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। আহত পাখিকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়ে,পরবর্তীতে দগ্ধ পাখিকে  উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

স্থানীয় সূত্রে  জানা যায়, গত ২৫ জুলাই ২০২৬ টুটুল নামের এক ব্যক্তি মাদকসহ গ্রেপ্তার হয়ে  জেলহাজতে যান। এ ঘটনায় বদলগাছী থানায় মামলা হয়েছে, যার নম্বর ২২। পরে তিনি জামিনে মুক্তি পান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের দাবি, ওই মাদক মামলার ঘটনায় সাক্ষী ও কয়েকজন স্থানীয় ব্যক্তির ওপর টুটুল ক্ষুব্ধ ছিলেন। এ বিরোধের জেরেই পাখির ওপর হামলা হয়ে থাকতে পারে বলে তাঁরা ধারণা করছেন।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে রেজাউন নবী স্যান্ডো বলেন,জরুরি কাজে ঢাকায় অবস্থান করায় ঘটনার সঙ্গে সঙ্গে উপস্থিত হতে না পারলেও, সুযোগ পাওয়া মাত্রই আমি রাজশাহীতে চিকিৎসাধীন ব্যক্তির দেখতে যাই এবং তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নিই। আগুনে পোড়া অসহায় ওই ব্যক্তির শয্যাপাশে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে তাকে সান্ত্বনা ও সাহস জুগিয়েছি এবং পরিবারটির পাশে থাকার দৃঢ় আশ্বাস দিয়েছেন। এটা কোনো মানুষের কাজ হতেই পারে না! কোনো মানুষ কি একজন মানুষকে জীবন্ত পুড়িয়ে মারতে পারে? সে নিশ্চিত একজন অমানুষ দুর্বৃত্ত।

এদিকে নেতার এমন মানবিক উদ্যোগে আবেগপ্রবণ হয়ে পড়েন চিকিৎসাধীন পাখির স্বজনরা। তারা জানান, এমন দুঃসময়ে অভিভাবকের মতো পাশে দাঁড়িয়ে রেজাউন নবী স্যান্ডো তাদের বড় ধরনের ভরসা জুগিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানা, কেবল ভোটের সময় নয়, বরং সবসময় সুখে-দুঃখে সাধারণ মানুষের খোঁজখবর রাখছেন কোলা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪