| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভেদরগঞ্জে আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের ১৭ সদস্যের কমিটি অনুমোদন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৭, ২০২৬ ইং | ১৫:৪২:৫৬:অপরাহ্ন  |  ৬৮৪ বার পঠিত
ভেদরগঞ্জে আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের ১৭ সদস্যের কমিটি অনুমোদন

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলা শাখা আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের ১৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১২ আগস্ট ২০২৬ আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ শামছুল আলম ও ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. মনির হোসেন এ উপজেলা কমিটি অনুমোদন করেন।

অনুমোদিত কমিটিতে বি এম মোস্তাফিজ (মোস্তফা) কে সভাপতি, সেকান্দার তালুকদারকে সিনিয়র সহ-সভাপতি এবং মেহেদী হাসান উজ্জ্বল ও আবু সায়েম খানকে সহ-সভাপতি করা হয়েছে।

এছাড়া ইমরান খানকে সাধারণ সম্পাদক, মো. জাবেদ লাহেড়ীকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং  তারিকুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক, মশিউর রহমান নিলুকে সাংগঠনিক সম্পাদক এবং মেহেদী বন্দুকসিকে সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

এ কমিটিতে আব্দুল্লাহ মো. ঐক্যকে দপ্তর সম্পাদক, মেহেদী হাসান মীরকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, আরিফ দেওয়ানকে অর্থবিষয়ক সম্পাদক, জাহিদুল ইসলাম সাগরকে আইন বিষয়ক সম্পাদক এবং সোনিয়া আফরিন কাজলকে নারী বিষয়ক সম্পাদক করা হয়েছে।

এছাড়া ফারুক ঢালী, আব্দুস সালাম ও সেলিম ফকিরকে কার্যনির্বাহী সদস্য হিসেবে রাখা হয়েছে। এতে কমিটির সদস্যদের মানবাধিকার সুরক্ষা, আইনগত সহায়তা প্রদান এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানানো হয়েছে।

এদিকে, নতুন কমিটির নেতৃবৃন্দ জানান, ভেদরগঞ্জ উপজেলার অসহায়, সুবিধাবঞ্চিত ও অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং আইনগত সচেতনতা বৃদ্ধিতে তারা সম্মিলিতভাবে কাজ করবেন।

অন্যদিকে, নতুন কমিটির নেতৃবৃন্দকে নানা শ্রেণী পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪