| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাগুরায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৭, ২০২৬ ইং | ১৫:৫৭:৫৩:অপরাহ্ন  |  ৭৩৮ বার পঠিত
মাগুরায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

মাগুরা প্রতিনিধি: মাগুরায় ট্রাকের ধাক্কায় শফিক বিশ্বাস  (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের রামনগর বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শফিক আহমেদ বিশ্বাস শ্রীপুর উপজেলার চৌগাছী পূর্বপাড়া গ্রামের আহমেদ আলী বিশ্বাসের ছেলে। তিনি মাগুরা সদরের জাগলা এলাকায় অবস্থিত জাপানি গার্মেন্টসে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নিজ বাড়ি পূর্ব চৌগাছি গ্রাম থেকে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার পথে রামনগর বাজার এলাকায় পৌঁছালে একটি কুকুরের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি মোটরসাইকেল থেকে সড়কের বাম পাশে ছিটকে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রামনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ট্রাকটি আটকের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪