| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিবপুরে ভোক্তা অধিকার অভিযানে বেকারি ও সার বিক্রেতাকে জরিমানা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৭, ২০২৬ ইং | ১৬:২৩:৩৪:অপরাহ্ন  |  ৬৩৩ বার পঠিত
শিবপুরে ভোক্তা অধিকার অভিযানে বেকারি ও সার বিক্রেতাকে জরিমানা

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলার তেলিয়া বাজারে বাজার তদারকি অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নরসিংদীর সহকারী পরিচালক মো. মাহমুদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ধার্যকৃত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির প্রস্তাব দেওয়ায় একটি সার বিক্রির দোকানকে ২ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও বিক্রির উদ্দেশ্যে খাবার সংরক্ষণ করায় একটি বেকারিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় এ জরিমানা আদায় করা হয়। দুই প্রতিষ্ঠানকে সর্বমোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে সহযোগিতা করেন মো. শাহনেওয়াজ, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব), মো. মোবারক হোসেন এবং নরসিংদী জেলা পুলিশ লাইন্সের পুলিশ সদস্যরা।

ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, পণ্যের নির্ধারিত মূল্য নিশ্চিত করা এবং খাদ্যপণ্যের মান ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪