| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জী এম নুর ইসলাম মারা গেছেন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৭, ২০২৬ ইং | ১৭:৫৭:৪১:অপরাহ্ন  |  ৬৫২ বার পঠিত
দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জী এম নুর ইসলাম মারা গেছেন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার গণমাধ্যম জগতের এক উজ্জ্বল নক্ষত্র, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং সাতক্ষীরা প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি জি এম নূর ইসলাম আর নেই। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি বেশ কিছুদিন ধরে গুরুতর অসুস্থতায় ভুগছিলেন। প্রথমে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার এই আকস্মিক মৃত্যুতে সাতক্ষীরার সাংবাদিক সমাজ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। স্থানীয় সাংবাদিকতায় এবং সাতক্ষীরার মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪