| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাগনভূঞায় ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৭, ২০২৬ ইং | ১৮:০৪:৫০:অপরাহ্ন  |  ৬০১ বার পঠিত
দাগনভূঞায় ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী

দাগনভূঞা প্রতিনিধি: ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় ভিডিপি (পুরুষ-মহিলা) ১০ দিন মেয়াদি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে এবং গাছের চারা বিতরণ করা হয়েছে। 

উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ২৭ আগষ্ট (বৃহস্পতিবার) সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজের হলরুমে এ মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেনী জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ কামরুল ইসলাম পিএএমএস। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন।

প্রশিক্ষণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভিডিপি মৌলিক প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের সামাজিক অপরাধ, অপপ্রচার ও অপকর্ম চিহ্নিত করা এবং সেগুলো প্রতিহত করতে ভিডিপি সদস্যদের ভূমিকা, দেশের স্বাধীনতা রক্ষায় স্বেচ্ছাসেবকদের ভূমিকা সম্পর্কে ধারণা, মানব নিরাপত্তা রক্ষায় ভিডিপি সদস্যদের ভূমিকা সম্পর্কে ধারণা, কমিউনিটি এলার্ট মেকানিজমের মাধ্যমে অপরাধ ও অপকর্ম প্রতিহত করার কৌশল সম্পর্কে ধারণা, আনসার ভিডিপির মানবসম্পদ উন্নয়নমূলক প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ ও সম্ভাবনা, দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কিত আলোচনা ও অনুশীলন, সফল উদ্যোক্তা হওয়ার যোগ্যতা ও কলাকৌশল সম্পর্কে ধারণা, এছাড়াও নৈতিকতা, শিষ্টাচার ও উত্তম চর্চা সম্পর্কে ভিডিপি সদস্যদের করণীয় প্রভৃতি বিষয়ে পাঠদান করা হয়েছে।

১০ দিন মেয়াদি ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কর্মশালায় পুরুষ মহিলাসহ ৫৪ জন ভিডিপি সদস্য অংশ নেন। উল্লেখ্য, এ প্রশিক্ষণ কার্যক্রম গত ১৬ আগষ্ট শুরু হয়। ২৭ আগষ্ট সম্পন্ন হয়। শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪