| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আসকের কেন্দ্রীয় কমিটিতে রাসেল পাটোয়ারী ও আল-আমিন শাওন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৭, ২০২৬ ইং | ১৮:২৮:৪৫:অপরাহ্ন  |  ৭০৬ বার পঠিত
আসকের কেন্দ্রীয় কমিটিতে রাসেল পাটোয়ারী ও আল-আমিন শাওন

শরীয়তপুর প্রতিনিধি: আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশন’-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র ভাইস-চেয়ারম্যান পদে এএফএম রাসেল পাটোয়ারী এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. আল-আমিন শাওন নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার শাহ আলম বেপারীর নেতৃত্বে নির্বাচন কমিশনার মো. রুহুল আমিন ও সামসুদ্দিন নির্বাচন পরিচালনা করেন।

নির্বাচন কমিশন জানায়, চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক পদে কোনো মনোনয়নপত্র জমা না পড়ায় পরিচালকদের মতামতের ভিত্তিতে মো. শামছুল আলমকে চেয়ারম্যান এবং খন্দকার সাইফুল ইসলাম সজলকে নির্বাহী পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

এরপর আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠনের জন্য প্রধান নির্বাচন কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় চেয়ারম্যান, নির্বাহী পরিচালক ও নির্বাচন কমিশনারদের উপস্থিতিতে এএফএম রাসেল পাটোয়ারীকে সিনিয়র ভাইস-চেয়ারম্যান এবং মো. আল-আমিন শাওনকে সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশন আরও জানায়, আগামী সাত দিনের মধ্যে যেসব পদে প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন, সেসব পদে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করা হবে। এর মধ্য দিয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হবে।

এদিকে নবনির্বাচিত সিনিয়র ভাইস-চেয়ারম্যান এএফএম রাসেল পাটোয়ারী ও সাংগঠনিক সম্পাদক মো. আল-আমিন শাওন চেয়ারম্যান, নির্বাহী পরিচালক, নির্বাচন কমিশনারসহ সংগঠনের সব পরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃদ্বয়কে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪