| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালাইয়ে সৌরবিদ্যুৎ চালিত ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৮, ২০২৬ ইং | ১৬:৪৭:১৯:অপরাহ্ন  |  ৫২৬ বার পঠিত
কালাইয়ে সৌরবিদ্যুৎ চালিত ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধন

কালাই(জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় সৌরবিদ্যুৎ চালিত ফারমার্স মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার কালাই হাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় ‘হাইব্রিড সোলার অপারেটেড’ ফারমার্স মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন মিয়া, জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজু আলম সরকার, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী, ক্ষেপলাল উপজেলা কৃষি অফিসার মল্লিকা রানী, আক্কেলপুর উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন কালাই উপজেলা কৃষি অফিসার হারুনূর রশিদ,

কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহীম হোসেন ফকির, যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম সরকারসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষকদের উৎপাদিত পণ্য সংরক্ষণের পর্যাপ্ত সুযোগ না থাকায় অনেক সময় তারা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। বিশেষ করে পচনশীল শাকসবজির ক্ষেত্রে সময়মতো বিক্রি করতে না পারায় অনেক সবজি নষ্ট হয়ে যায় কিংবা ফেলে দিতে হয়। ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালুর ফলে কৃষকরা তাদের উৎপাদিত শাকসবজি ও ফলমূল সংরক্ষণ করে সুবিধাজনক সময়ে বিক্রি করতে পারবেন। এতে পণ্যের অপচয় কমার পাশাপাশি কৃষকরা ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ পাবেন।

কৃষকদের উৎপাদিত পণ্যের সংরক্ষণ সুবিধা নিশ্চিত করতে সরকার ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে। সমবায়ভিত্তিক ব্যবস্থাপনায় ১৫ থেকে ২০ জন কৃষক মিলে এই মিনি কোল্ড স্টোরেজ পরিচালনা করবেন।

কালাই উপজেলা কৃষি কর্মকর্তা হারুনূর রশিদ বলেন, ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ বর্তমান সরকারের একটি প্রণোদনা কার্যক্রমের অংশ। এর প্রধান উদ্দেশ্য হলো কৃষকরা যাতে উৎপাদিত শাকসবজি ও ফলমূলের ন্যায্যমূল্য পান, তা নিশ্চিত করা। কৃষকরা পণ্যভেদে দুই দিন থেকে শুরু করে এক মাস পর্যন্ত এখানে শাকসবজি ও ফলমূল সংরক্ষণ করতে পারবেন। পরে সুবিধাজনক সময়ে বিক্রি করে তারা ন্যায্যমূল্য পাবেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪