| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দৌলতপুরে সাপের কামড়ে নারীর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৮, ২০২৬ ইং | ২২:০৮:৩৩:অপরাহ্ন  |  ৭৮৭ বার পঠিত
দৌলতপুরে সাপের কামড়ে নারীর মৃত্যু

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সাপের কামড়ে সাগরিকা খাতুন (২৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন ঠোটারপাড়া গ্রামে টয়লেটে যাওয়ার সময় বিষধর সাপে তাকে কামড় দেয় বা দংশন করে। স্থানীয় ওঝা দিয়ে ঝাড়ফুঁক করলে অবস্থার অবনতি হওয়ায় তাকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক গৃহবধু সাগরিকাকে মৃত ঘোষণা করেন। নিহত গৃহবধু একই এলাকার নুরে আলম জিকুর স্ত্রী।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, গৃহবধু সাগরিকা রাতে প্রকৃতি ডাকে বাড়ির বাইরে থাকা টয়লেটে যাওয়ার সময় অন্ধকারে বিষধর সাপ তাকে কামড় (দংশন) দেয়। বিষ নামানোর কথা বলে স্থানীয় ওঝা দিয়ে ঝাড়ফুঁক করা হয়। এ সময় গৃহবধুর অবস্থার অবনতি হলে তাকে রাত আড়াইটার দিকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন বলেন, রাত আড়াইটার দিকে সাগরিকা নামে একজন সাপে কাটা রোগীকে তার পরিবারের সদস্যরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। 

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, সাপের কামড়ে সাগরিকা নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পরে নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেন। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪