| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নড়াইলে শুরু হয়েছে দুই দিনব্যাপী সুলতান উৎসব

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৮, ২০২৬ ইং | ২২:১৩:০৮:অপরাহ্ন  |  ৭৩১ বার পঠিত
নড়াইলে শুরু হয়েছে দুই দিনব্যাপী সুলতান উৎসব

নড়াইল প্রতিনিধি: নড়াইলে বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘সুলতান উৎসব’। 

শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে সুলতান উৎসবের শুভ উদ্বোধন করেন, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক।

উৎসবের প্রথম দিন সকালে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের উদ্যোগে সুলতান মঞ্চে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। আয়োজকরা জানান, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শতাধিক শিশুশিল্পী অংশ নেয়। মূলত শিশুদের মাঝে এস এম সুলতানের শিল্পচেতনা ও শিল্পকর্ম ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

দুই দিনব্যাপী এই সুলতান উৎসবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছাড়াও রয়েছে শিশুদের আঁকা ছবির প্রদর্শনী, সুলতানের জীবন ও কর্মের ওপর আলোচনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

শুভ উদ্বোধনের সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর হায়দার আলী দেওয়ান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও চিত্রশিল্পী বিমানেশ বিশ্বাস, এস এম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ ও সাধারণ সম্পাদক সমীর, এস এম সুলতান চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের প্রভাষক অনাদী বৈরাগী, সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জী এবং সহকারী কিউরেটর মেহেদী হাসান রানা প্রমুখ।

বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল পৌরসভার মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর মৃত্যুবরণ করেন। ‘মাটি ও মানুষের চিত্রশিল্পী’ সুলতানকে নড়াইল শহরের কুড়িগ্রামে স্মৃতি সংগ্রহশালা চত্বরে চিরনিদ্রায় শায়িত করা হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪