| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৯, ২০২৬ ইং | ১২:০২:২৪:অপরাহ্ন  |  ৩৯৯ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন
ছবির ক্যাপশন: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে করে কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।  শনিবার (২৯ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে জেলা শহরের দাতিয়ারা এলাকায় পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী মো. নাছির উদ্দিন বলেন, ভোরে হঠাৎ করে সাবস্টেশনে একটি অক্সিলারি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন ট্রান্সফরমার পুড়ে যাওয়ায় কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। দ্রুত মেরামত কাজ করে বিদ্যুৎ সরবরাহ চালুর চেষ্টা চলছে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নাজমুল আলম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৫মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

রিপোর্টার্স২৪/এম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪