| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুর সীমান্তে ১২ অনুপ্রবেশকারী বাংলাদেশি আটক

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৯, ২০২৬ ইং | ১৪:৩৩:৩০:অপরাহ্ন  |  ৬০০ বার পঠিত
শেরপুর সীমান্তে ১২  অনুপ্রবেশকারী  বাংলাদেশি আটক

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা থেকে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। একই সঙ্গে তিনটি মাইক্রোবাস ও এর তিন চালককে আটক করা হয়েছে।

শুক্রবার, (২৮ আগস্ট) সকালে উপজেলার বুরুঙ্গা কালাপানি এলাকার গহীন পাহাড়ের ১১১১ সীমানা পিলারের কাছাকাছি থেকে তাদের আটক করে ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের হলদিগ্রাম ও বারমারী ক্যাম্পের সদস্যরা।

বিজিবি জানায়, রাজশাহীর গোদাগাড়ি এলাকার এসব বাংলাদেশি নাগরিক এক বছর আগে অবৈধভাবে ভারতে গিয়ে শ্রমিকের কাজ করতো। সম্প্রতি ভারতীয় পুলিশের তৎপরতা বেড়ে যাওয়ায় দালালের মাধ্যমে নালিতাবাড়ীর কালাপানি সীমান্ত দিয়ে ৩০জন বাংলাদেশি বাংলাদেশে অনুপ্রবেশ করে।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র বিশেষ পৃথক টহল দল ১২ জনকে আটক করে এবং বাকীরা পাহাড়ের বিভিন্ন অংশে পালিয়ে যায়। একই সঙ্গে তাদের নিতে আসা তিনটি হায়েস মাইক্রোবাস ও এর তিন চালককে আটক করা হয়।।

এবিষয়ে হলদিগ্রাম বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটকৃতদের পাসপোর্ট আইনে মামলা দিয়ে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪