| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকায় আজ সবচেয়ে বেশি লোডশেডিং হবে

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৯, ২০২৬ ইং | ১৭:৫৮:১৮:অপরাহ্ন  |  ৪৬০ বার পঠিত
ঢাকায় আজ সবচেয়ে বেশি লোডশেডিং হবে

স্টাফ রিপোর্টার: চাহিদা অনুযায়ী বিদ্যুতের ঘাটতি থাকায় শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যার পিক সময়ে সারাদেশে সর্বোচ্চ ২ হাজার ৭০৩ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। পূর্বাভাস অনুযায়ী ঢাকায় আজ সবচেয়ে বেশি লোডশেডিং হবে জানানো হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পিজিসিবি) তথ্য বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।

পিজিসিবির তথ্য অনুযায়ী, সন্ধ্যার পিক সময়ে সবচেয়ে বেশি লোডশেডিং হতে পারে ঢাকা অঞ্চলে ৬৯৮ মেগাওয়াট।

এছাড়া চট্টগ্রামে ১৯০, কুমিল্লায় ৩১৫, ময়মনসিংহে ৩৫০, সিলেটে ১৫০, খুলনায় ৩৫০, বরিশালে ১০০, রাজশাহীতে ৩০০ এবং রংপুরে ২৫০ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪