| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নন্দীগ্রামে নতুন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুল ইসলামের যোগদান

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৯, ২০২৬ ইং | ১৯:২৬:২২:অপরাহ্ন  |  ৫৪২ বার পঠিত
নন্দীগ্রামে নতুন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুল ইসলামের যোগদান

বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে নতুন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পদে আরিফুল ইসলাম যোগদান করেছেন। বুধবার (২৭ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে নন্দীগ্রামে দায়িত্ব গ্রহণ করেন। 

এর আগে আরিফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পদে দায়িত্ব পালন করেছেন। সেখান থেকে বদলি হয়ে তিনি নন্দীগ্রাম উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পদে যোগদান করেন। আরিফুল ইসলামের বাড়ি বগুড়া সদর উপজেলায়। ফলে নিজ জেলা বগুড়ার একটি উপজেলায় দায়িত্ব পাওয়ায় স্থানীয় পর্যায়ে প্রাণিসম্পদ সেবা কার্যক্রম আরও গতিশীল করার সুযোগ পাবে। 

এদিকে সদ্য বিদায়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায় জয়পুরহাট জেলা প্রাণিসম্পদ দপ্তরে ট্রেনিং অফিসার পদে যোগদান করেছেন। নতুন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের বলেন, আমি নন্দীগ্রাম উপজেলার গবাদিপশু ও পোল্ট্রি খাতের উন্নয়ন, চিকিৎসাসেবা, টিকাদান, কৃত্রিম প্রজনন ও প্রাণিসম্পদ সম্পর্কিত সরকারি সকল সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। এজন্য সকলের সহযোগিতা কামনা করি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪