| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মনোহরদীতে ৬০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৯, ২০২৬ ইং | ২০:০৮:৫৫:অপরাহ্ন  |  ৪৮৩ বার পঠিত
মনোহরদীতে ৬০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপর এক মাদক কারবারি কৌশলে পালিয়ে গেছে।

শুক্রবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুর এলাকায় মৃত শাহজাহান মাস্টারের মুরগির ফার্মে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মনোহরদী থানা পুলিশ।

পুলিশ জানায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে তিন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ ধাওয়া করে শাহীদ মিয়া (৩৬) ও মো. হিমেল মিয়া (২৪) নামে দুজনকে আটক করে। তবে আল আমিন (২৬) নামে অপর একজন কৌশলে পালিয়ে যায়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে আটক ব্যক্তিদের তল্লাশি চালিয়ে শাহীদ মিয়ার হেফাজত থেকে ৫০০ গ্রাম এবং মো. হিমেল মিয়ার হেফাজত থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার মোট পরিমাণ ৬০০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১৮ হাজার টাকা।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পলাতক আল আমিনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪