| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাপাসিয়ায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো কিন্ডারগার্টেন এসোসিয়েশন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৯, ২০২৬ ইং | ২০:২৯:১২:অপরাহ্ন  |  ৩৩০ বার পঠিত
কাপাসিয়ায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো কিন্ডারগার্টেন এসোসিয়েশন

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদপত্র, ক্রেস্ট ও প্রণোদনা প্রদান করা হয়েছে। 

২৯ আগস্ট (শনিবার) সকালে সদরে অবস্থিত মডিউল কনভেনশন হলে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মো: সাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান। 

সংগঠনের সাধারণ সম্পাদক মো: বাহাউদ্দিনের পরিচালনায় উদ্বোধক হিসাবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব প্রফেসর ড. এম এ হাসেম চৌধুরী, জেলা বিএনপি নেতা ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, জেলা বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আজগর হোসেন খান, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান সেলিম হোসেন আরজু, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও ভাকোয়াদী কিন্ডারগার্টেন প্রধান শিক্ষক শারমিন সুলতানা প্রমুখ। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা বলেন, মেধার স্বীকৃতি হলো শিক্ষার্থীদের ভালো ফলাফল, প্রতিভা ও অর্জনকে সম্মান জানানোর একটি কার্যকর মাধ্যম, যা তাদের ভবিষ্যতে আরও ভালো করতে উৎসাহ জোগায়। সম্মাননা পেলে শিক্ষার্থীরা পড়াশোনায় আরও মনযোগী হয়। সহপাঠীদের সাফল্য দেখে অন্যরাও ভালো করার তাগিদ অনুভব করে।

ক্রেস্ট, সনদ বা আর্থিক সহায়তা শিক্ষার্থীদের ভবিষ্যৎ চলার পথকে সহজ করে। এটি কেবল ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য গর্বের বিষয়। মেধাবীরাই একসময় দেশ, জাতী ও সমাজের দায়িত্ব নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে। দেশের বিভিন্ন প্রান্তে নিয়মিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আয়োজনের মাধ্যমে এই মেধার মূল্যায়ন ও স্বীকৃতি দেয়া খুবই জরুরি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪