| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় আ’লীগ নেতা গ্রেফতার

reporter
  • আপডেট টাইম: জুন ৩০, ২০২৫ ইং | ০৮:৪১:৩০:পূর্বাহ্ন  |  ১৭৬৩৭০১ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় আ’লীগ নেতা গ্রেফতার
ছবির ক্যাপশন: সাবেক চেয়ারম্যান আব্দুর রসিদ ভূঁইয়া

 ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রসিদ ভূঁইয়াকে (৫৫) একটি হত্যা মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৯ জুন) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শহরের মেড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার  করে। রসিদ ভুঁইয়া সদর উপজেলার সুহিলপুর গ্রামের মৃত আব্দুল নূর ভূঁইয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন জানান, একটি চলমান হত্যা মামলার আসামি হিসেবে আব্দুর রসিদ ভূঁইয়াকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৩০ জুন) তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করা হবে।



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪