| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশের ও দলের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র চলছে: খায়রুল কবির খোকন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০২, ২০২৬ ইং | ১৫:৪৩:৫৬:অপরাহ্ন  |  ৩১২৪ বার পঠিত
দেশের ও দলের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র চলছে: খায়রুল কবির খোকন

নরসিংদী প্রতিনিধি :‎ বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন,দেশের ও দলের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র চলছে জানিয়ে এ সমস্ত চক্রান্ত রুখে দিতে জনগণকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ।  তিনি  মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে বিএনপির প্রতিণ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালিপূর্বক সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

‎তিনি বিগত আওয়ামী সরকারের সমালোচনা করে আরও বলেন, গত ১৭ বছর ধরে একটি ফ্যাসিস্ট, অবৈধ ও মাফিয়া সরকারের অধীনে দেশের মানুষ এবং বিএনপির নেতাকর্মীরা চরম অন্যায়, অবিচার, গুম, খুন ও মিথ্যা মামলার শিকার হয়েছেন।

বিগত সরকার দেশের নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে এবং মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। দীর্ঘ ১৭ বছর পর এখন একটি স্বাধীন ও মুক্ত পরিবেশে সমাবেশ করতে পেরে তিনি স্বস্তি প্রকাশ করেন।

‎খায়রুল কবির খোকন বর্তমান সরকারের প্রশংসা করে বলেন, এই সরকার অল্প সময়ের মধ্যে নজিরবিহীন কাজ করেছে। আধুনিক বাংলাদেশের স্থপতি ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা স্মরণ করে বলেন, ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর রমনা পার্কে (সোহরাওয়ার্দী উদ্যান) জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেছিলেন।

‎তিনি আরও বলেন, তারেক রহমান দেশ সংস্কারের জন্য যে ৩১ দফা প্রস্তাব দিয়েছেন, তা জনগণের কল্যাণে কাজ করবে। বিএনপি বর্তমানে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম জনপ্রিয় রাজনৈতিক দল। বিএনপি কখনোই পেছনের দরজা বা কোনো ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসে না। বিএনপি সবসময় দেশের মানুষের প্রত্যক্ষ ভোটে ও ভালোবাসায় নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করেছে।

সভায় জেলা বিএনপির সহসভাপতি হারুন অর রশিদ, খবিরুল ইসলাম বাবুল, এম এ জলিল, দ্বীন মোহাম্মদ দীপু, রবিউল ইসলাম রবি, মহসীন হোসাইন বিদ্যুৎ, ইলিয়াস আলী ভূইয়া, এবিএম গোলাম কবির কামাল, নাসিক আহমেদ আনন্দ,মাহমুদুল হাসান চৌধুরী সুমন,সিদ্দিকুর রহমান নাহিদ ও আব্দুর রউফ ফকির রনিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। পরে 

‎নরসিংদী পৌর ঈদগাহে সমাবেশ শেষে সদর উপজেলা, পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলস্টেশনে গিয়ে শেষ হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪