| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাসস এর ব্যবস্থাপনা পরিচালক কাদের গণি চৌধুরীর সাথে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সৌজন্য সাক্ষাৎ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০২, ২০২৬ ইং | ২১:৩৫:৫৭:অপরাহ্ন  |  ৩৮৮৬ বার পঠিত
বাসস এর ব্যবস্থাপনা পরিচালক কাদের গণি চৌধুরীর সাথে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সৌজন্য সাক্ষাৎ

বগুড়া প্রতিনিধি: ​বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গণি চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার নেতৃবৃন্দ।

​সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, সহসভাপতি আব্দুস সাত্তার, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, কোষাধ্যক্ষ ফেরদৌস রহমান, দপ্তর সম্পাদক শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য প্রতীক ওমর ও মাহফুজ মন্ডল এবং সিনিয়র সদস্য সবুর শাহ লোটাসসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

​মতবিনিময় সভায় সাংবাদিকতা পেশার নানা দিক, গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি এবং সাংবাদিকদের পেশাগত সুযোগ-সুবিধা ও সুরক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পেশাদারত্ব রক্ষা, ঐক্য বজায় রাখা ও সার্বিক কল্যাণে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সবাই একমত পোষণ করেন।

​এ সময় বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গণি চৌধুরী সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পেশাগত দায়িত্ব পালনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। অন্যদিকে, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার নেতৃবৃন্দও গণমাধ্যম ও সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।

​আলোচনা শেষে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার পক্ষ থেকে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সম্পূর্ণ অনুষ্ঠানটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও সম্মানজনক পরিবেশে সম্পন্ন হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪