| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারাকান্দায় বিআরডিবির প্রশিক্ষণ শেষে ঋণ ও গাছের চারা বিতরণ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০২, ২০২৬ ইং | ২১:৩৯:১৮:অপরাহ্ন  |  ৩৬৫৮ বার পঠিত
তারাকান্দায় বিআরডিবির প্রশিক্ষণ শেষে ঋণ ও গাছের চারা বিতরণ

তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে সদস্যদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ শেষে ঋণ ও বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) তারাকান্দা উপজেলা বিআরডিবি কার্যালয়ে আয়োজিত প্রশিক্ষণ শেষে এ ঋণ ও গাছের চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

জানা গেছে, বিআরডিবি পরিচালিত বীর মুক্তিযোদ্ধা কর্মসূচির আওতায় একজন বীর মুক্তিযোদ্ধা এবং সদাবিক কর্মসূচির ১০ জনসহ মোট ১১ জন সদস্যকে উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে মোট ৪ লাখ ৩৭ হাজার টাকা ঋণ ও বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়।

ঋণ ও গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম।

এ সময় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক আকন্দ, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা পারভেজ আহমেদসহ বিআরডিবির অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪